মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:০৩
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বাংলাদেশ / রাজশাহী / যুবকের পেট থেকে বের হলো আরও ৮ কলম

যুবকের পেট থেকে বের হলো আরও ৮ কলম

এশিয়ান বার্তা ডেস্ক:- সিরাজগঞ্জে আব্দুল মোতালেব নামের ওই যুবকের পেট থেকে আরও আটটি কলম বের করেছেন চিকিৎসকেরা। এ নিয়ে দুই দফায় অস্ত্রোপচার ছাড়াই অ্যান্ডোস্কপির মাধ্যমে মোট ২৩টি কলম বের করা হলো মানসিক ভারসাম্যহীন ওই রোগীর পেট থেকে। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা।

সোমবার (২৯ মে) দুপুরে দ্বিতীয় দফায় তার পেট থেকে আটটি কলম বের করেন। জানা গেছে, রোগী আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত মোতালেব রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন এবং কলম কুড়িয়ে আস্ত গিলে ফেলতেন। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. কৃষ্ণ কুমার পাল বলেন, ‘দীর্ঘদিন মানসিক রোগে আক্রান্ত মোতালেব। সম্ভবত পথে পথে ঘুরে বেড়ানোর সময় কলম কুড়িয়ে তা গিলে ফেলতেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে অনেকগুলো কলম দেখতে পেয়ে তা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়।

ডা. কৃষ্ণ কুমার পাল আরও বলেন,গত বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা. আমিনুল ইসলাম খান কোনো প্রকার অস্ত্রোপচার ছাড়াই তিন ঘণ্টা এন্ডোস্কোপির মাধ্যমে রোগী মোতালেবের পেট থেকে এক এক করে ১৫টি কলম বের করে আনেন। এরপর তার পেটে আরও আটটি কলম থাকার বিষয়টি নিশ্চিত হয়ে সোমবার দুপুরে প্রায় এক ঘণ্টারও বেশি সময় এন্ডোসকপির মাধ্যমে সেগুলো বের করেন চিকিৎসকরা। তার পেটে এখন আর কোনো কলম নেই। বর্তমানে তিনি সুস্থ আছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*