মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:২৯
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / অন্যান্য / বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার সরকারি হাসপাতালে অসুস্থ রোগীদের জন্য ইফতার বিতরণ করেন – রাশেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাভার সরকারি হাসপাতালে অসুস্থ রোগীদের জন্য ইফতার বিতরণ করেন – রাশেদ

ফাহাদ-ই-আজম:- সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসুস্থ রোগীদের জন্য ইফতার বিতরণ করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন এবং সকলের খোঁজ-খবর নেন।এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্য সকলের কাছে দোয়া চান।

এ সময় ঢাকা জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল আহসান রাশেদ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা পাঁচ দিনব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি। আজ তারই ধারাবাহিকতা প্রথম দিন ইফতার বিতরণ কার্যক্রম শুরু করেছি।এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সদস্য হাসিবুর রহমান খান, সাভার পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন, সাভার পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল মান্নান, সাভার সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এমদাদুল হক বাব, ঢাকা জেলা ছাত্রদলের (উত্তর) সিনিয়র যুগ্ম সাধারণ রাকিব খন্দকার, হাসিবুর রহমান পিয়াস সাবেক যুগ্ম আহব্বায়ক- সাভার সরকারি কলেজ ছাত্রদল, মো: শহিদুল ইসলাম সোহাগ সাভার পৌর ছাত্রদল নেতা ও মো: মনির হোসেন সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক ঢাকা জেলা ছাত্রদল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*