শুক্রবার ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৫৯
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / কক্সবাজার / চট্টগ্রামমুখী পূরবী বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত

চট্টগ্রামমুখী পূরবী বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:-  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী সদরে চট্টগ্রামমুখী পূরবী বাসের চাপায় দুই স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।

আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।নিহতরা হলেন—ওয়াকার উদ্দীন আদিল (১২), ৭ম শ্রেণির উম্মে হাবিবা রিজভী (১৫) এবং রিকশাচালক রুহুল আমিন (৪৫)। ওয়াকার উদ্দীন আদিল ও উম্মে হাবিবা রিজভী সম্পর্কে ভাই-বোন। আহত শিক্ষার্থী হলেন নবম শ্রেণির ছাত্রী কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)।চট্টগ্রামমুখী পূরবী বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক স্কুল শিক্ষার্থী ও রিকশা চালক নিহত হয়। অপর স্কুল শিক্ষার্থীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। মারা যাওয়া দুই স্কুল শিক্ষার্থী দোহাজারী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। সকালে কোচিংয়ে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা এ তথ্য নিশ্চিত করেছেন।এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।

এদিকে এ ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি সড়ক পথিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;