বৃহস্পতিবার ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:২১
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / খুলনা / মাগুরার শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ, অভিযুক্তদের বাড়িতে আগুন

মাগুরার শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ, অভিযুক্তদের বাড়িতে আগুন

এশিয়ান বার্তা ডেস্ক:- নির্যাতনের শিকার মাগুরার শিশু আছিয়া খাতুনের দাফন সম্পন্ন হয়েছে। এদিকে শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে হাজার হাজার মানুষ উপস্থিত হন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে আছিয়ার মরদেহ ঢাকা থেকে হেলিকপ্টারযোগে মাগুরায় পৌঁছায়। প্রথম নামাজে জানাজা সন্ধ্যা ৭টায় মাগুরা শহরের নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়।এরপর এশার নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে আছিয়ার আদি নিবাস শ্রীপুরের সোনাইকুন্ডী গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

তার গ্রামের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামে আসিয়ার মৃত্যুর খবরে শোকের মাতম দেখা যায়। এ সময় বাড়িতে প্রতিবেশী গ্রামবাসীসহ আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন।

এদিকে শিশু আছিয়াকে ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। রাত পৌনে ৮টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আসামিদের রিমান্ড চলছে। আসামিরা শিশুটির বড় বোনের শ্বশুর মাগুরা শহরতলীর নিজনান্দুয়ালী গ্রামের হিটু শেখ (৪২), দুলাভাই সজীব শেখ (২২), তার বড় ভাই রাতুল শেখ ও রাতুলের মা জায়েদা খাতুন এখন পুলিশ হেফাজতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;