মঙ্গলবার ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৪৭
আপডেট
অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ জাবিতে ফের নারী শিক্ষার্থী হেনস্তা: রাতভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস হাইকোর্টে রিট, ড. ইউনূসসহ ২৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রধানমন্ত্রীর মানবিক খোঁজে আবেগাপ্লুত খাদিজার পরিবার ২৭ মে সৌদি আরবে ঈদুল আজহা দেশের ৮ বিমানবন্দর, ৬ রেলস্টেশন ও ৪ আন্তঃনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই চালু সীতাকুণ্ডে ছাত্রলীগ নেতা জিলহানকে কুপিয়ে জখম, ঢাকায় চিকিৎসাধীন চট্টগ্রাম মহাসড়কে মা নিজের জীবন দিয়েও বাঁচাতে পারলেন না সন্তানকে ভারতে মসজিদের স্থানকে ‘সরস্বতী মন্দির’ বলে রায় দিলেন হাইকোর্ট
Home / অন্যান্য / সাভার সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল

সাভার সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল

ফাহাদ-ই-আজম:- সাভার সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার সৌজন্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১৩-মার্চ) সন্ধ্যায় সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো:ওমর ফারুকের সার্বিক ব্যবস্থাপনায় সাভার থানা রোড বাগানবাড়ি রেষ্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাভার- আশুলিয়া গণমানুষের নেতা ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামি ঢাকা জেলার আমীর মাওলানা মোহাম্মদ দেলোয়ার হোসাইন, সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ মো: ইলিয়াস খান।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, সিয়াম সাধনার মাস এই রমজান। এ সময় নেকের কাজ করলে যেমন ৭০ গুণ বৃদ্ধি হয়। তেমনি যে কোনো অপরাধ করলেও ৭০ গুণ বেশি পাপ হয়। তাই সবাইকে এই রমজান মাসে নিজেকে সংশোধন করে ভালো কাজে এগিয়ে আসতে হবে। প্রত্যেকেই দুস্থ্য ও অসহায়দের প্রতি সহানুভূতি দেখাতে হবে। একে অপরকে সাহায্য সহযোগিতা করতে হবে। সাংবাদিকতা একটি মহোৎ পেশা। এই পেশাকে কুলষিত করা যাবে না। হালাল-হারাম মেনে চলতে হবে। প্রতিহিংসার সাংবাদিকতা দূর করতে হবে। কারো বিরুদ্ধে কথা বলতে হলে আগে নিজের কথা ভাবতে হবে। অন্যথায় ইহকাল নয়, পরকালে কঠিন শাস্তি ভোগ করতে হবে। দুনিয়ার ক্ষমতাই শেষ নয়। পরে সাপ্তাহিক নিউজ গার্ডেন পত্রিকার ব্যাপারে আলোচনা করেন বক্তারা।

এ সময়ে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে ড. মো: সাইফুল ইসলাম রফিক, সাভার সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের বর্তমান অধ্যক্ষ, সাভার মডেল কলেজের অধ্যক্ষ মো: তৌহিদ হোসাইন, বিশিষ্ট রাজনৈতিক ও ব্যবসায়ী নেতা ওবায়দুর রহমান অভি, সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাভার থানার ওসি ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ,সাংবাদিকবৃন্দ,ব্যবসায়ী প্রতিনিধিগণ ও সুধীবৃন্দরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*