সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / লিড নিউজ / বজ্রাঘাতে সুনামগঞ্জে ৬ জনের মৃত্যু

বজ্রাঘাতে সুনামগঞ্জে ৬ জনের মৃত্যু

এশিয়ান বার্তা ডেস্ক:- সুনামগঞ্জে তিন উপজেলায় বজ্রাঘাতে ছয় কৃষকের মৃত্যু  হয়েছে। রোববার (২৩ এপ্রিল) সকালে ছাতকে তিন, দোয়ারাবাজারে দুই ও তাহিরপুর উপজেলায় এক কৃষকের বজ্রাঘাতে মৃত্যু  হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জে এখন বোরো ধান কাটার মৌসুম। তাই কৃষকরা প্রতিদিনের মতো আজকে সকালেও হাওরে ধান কাটতে যান। ভোর থেকেই বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বজ্রাঘাতে ছাতকে তিন, দোয়ারাবাজারে দুই ও তাহিরপুর উপজেলায় এক কৃষক নিহত হন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির জানান, দেবেরগাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন গ্রামের কৃষক আরশ আলী ও চরমহল্লা গ্রামের কৃষক আব্দুস সামাদ ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে নিহত হয়েছেন।

দোয়ারাবাজার ওসি দেবদুলাল ধর জানান, দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে রণভূমি গ্রামের কৃষক তারা মিয়া ও দেওরা হাওরের মিলন মিয়া ধান কাটতে গিয়ে বজ্রাঘাতে নিহত হয়েছেন।

তাহিরপুর থানার ওসি সৈয়দ ইফতেখার জানান, উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে রমজান মিয়া নামের এক কৃষকের বজ্রাঘাতে মৃত্যু হয়। এ সময় আরেক কৃষক মুকিদ মিয়া আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*