সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / চারটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট অভিযোগে আটক ৩

চারটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট অভিযোগে আটক ৩

এশিয়ান বার্তা ডেস্ক:- মাদারীপুর সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে চারটি বসতবাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।এসময় বাঁধা দিলে প্রতিপক্ষের হামলায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়।এ ঘটনায়  তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের শ্রীনাথদী বাজিতপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে রফিকুল হাওলাদারের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পু‌লিশ ও ক্ষ‌তিগ্রস্ত প‌রিবার জানায়,সদর উপজেলার শ্রীনাথদী বাজিতপুর এলাকার রুহুল আমিন সরদারের ২১ শতাংশ জমি নিয়ে সম্প্রতি বিরোধ সৃষ্টি হয় প্রতিবেশীর সঙ্গে। সেই বিষয়কে কেন্দ্র করে রুহুল আমিনের বাড়িতে গত রাতে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে বাঁধা দিলে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠির আঘাতে আহত করা হয় দশজনকে। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় আহত রফিকুল হাওলাদারকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজে পাঠায় চিকিৎসক। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে সদর থানা পুলিশ।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রধান অভিযুক্ত সামছু ফকিরসহ তিনজনকে আটক করা হয়েছে।এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*