সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / রাজশাহী / চাঁপাইনবাবগঞ্জ / চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের বোমাবাজিতে যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের বোমাবাজিতে যুবক নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:- চাপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বোমাবাজিতে জিয়ারুল নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। রোববার (২৩ এপ্রিল) বিকেলে সুন্দরপুর ইউনিয়নের চন্দ্রনারয়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিয়ারুল ইসলাম ওই এলাকার কসিমুদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কয়েক দিন ধরে সুন্দরপুর এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় আজিম মেম্বার গ্রুপ ও রুহুল মেম্বার গ্রুপ বোমাবাজি করে আসছিল। এর জের ধরে আজ দুপুরে উত্তেজনার পর দুই পক্ষই বোমা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে জিয়ারুলের পিঠে বোমা লেগে গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নাজির উদ্দীন বলেন, ‘জিয়ারুলকে মারাত্মক ইনজুরি নিয়ে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার আগেই তিনি মারা যান।’

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে শতাধিক হাতবোমা ও ককটেল বিস্ফোরণ ঘটায়। সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েক জন বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সুন্দরপুর এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বোমাবাজিতে এক যুবক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জিয়ারুলের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*