শনিবার ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:২৬
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / রাজনীতি / কাল শপথ নেবেন রাষ্ট্রপতি হিসেবে:- মো.সাহাবুদ্দিন

কাল শপথ নেবেন রাষ্ট্রপতি হিসেবে:- মো.সাহাবুদ্দিন

এশিয়ান বার্তা ডেস্ক:-  বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো.সাহাবুদ্দিন আগামীকাল সোমবার (২৪ এপ্রিল) দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। জাতীয় সংসদের স্পিকার ড.শিরীন শারমিন চৌধুরী তাঁকে (সাহাবুদ্দিন) শপথ পাঠ করাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রিপরিষদ সদস্যসহ কয়েকশ বিশিষ্ট অতিথি এ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব মো.মাহবুব হোসেন। এরপর নতুন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন শপথ নথিতে স্বাক্ষর করবেন।

রাষ্ট্রপতির সচিব মো.জয়নাল আবেদীন জানান,শপথ গ্রহণের পরপরই নতুন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন এবং রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করবেন। মুক্তিযোদ্ধা ও মাঠপর্যায়ের রাজনীতিবিদ মো. সাহাবুদ্দিন ২১তম রাষ্ট্রপতি মো.আবদুল হামিদের স্থলাভিষিক্ত হচ্ছেন। রাষ্ট্রপতি আবদুল হামিদ সাবেক রাষ্ট্রপতি মো.জিল্লুর রহমানের মৃত্যুর পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ৪১ দিন এবং দুই মেয়াদে ১০ বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে অবসরে যাচ্ছেন।নতুন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিনের স্ত্রী ড.রেবেকা সুলতানা ও ছেলে আরশাদ আদনান রনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী,সংসদ সদস্য,প্রধান নির্বাচন কমিশনার,সুপ্রিম কোর্টের বিচারপতি,রাজনৈতিক দলের নেতা,তিন বাহিনীর প্রধান,কূটনীতিক,জ্যেষ্ঠ সাংবাদিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তারা থাকবেন। এর আগে ৭৩ বছর বয়সী মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন। মো.সাহাবুদ্দিন ১৯৪৯ সালের ১০ ডিসেম্বর পাবনা শহরের শিবরামপুরের জুবিলী ট্যাংক পাড়ায় জন্মগ্রহণ করেন। তার ডাক নাম চুপ্পু। বাবা শরফুদ্দিন আনছারী ও মা খায়রুন্নেসা। ১৯৭৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন মো.সাহাবুদ্দিন। পরে এলএলবি ও বিসিএস (বিচার) পরীক্ষায় উত্তীর্ণ হন।নতুন রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দিন পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক,পাবনা জেলা ছাত্রলীগ ও যুবলীগের সভাপতি ছিলেন। জেলা বাকশালের যুগ্ম সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। মো.সাহাবুদ্দিন ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন,উনসত্তরের গণ-অভ্যুত্থান,সত্তরের নির্বাচন এবং একাত্তরের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।এছাড়া পাবনা জেলায় বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দেন মো.সাহাবুদ্দিন। পঁচাত্তরের ১৫ আগস্টের পর তাৎক্ষণিক প্রতিবাদ করেন তিনি।ওই সময় সামরিক স্বৈরশাসকদের রোষানলে তিন বছর জেল খাটেন এবং অমানুষিক নির্যাতনের শিকার হন। মো.সাহাবুদ্দিন দৈনিক বাংলার বাণীতে সাংবাদিকতাও করেছেন। তার অনেক কলাম বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছে। মো.সাহাবুদ্দিন কর্মজীবনে জেলা ও দায়রা জজ এবং দুদকের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এবং বঙ্গবন্ধু হত্যা মামলায় আইন,বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় নিযুক্ত সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। মো.সাহাবুদ্দিন পরপর দুবার বিসিএস (বিচার) এসোসিয়েশনের মহাসচিব নির্বাচিত হন। চাকরি থেকে অবসরের পর হাইকোর্টে আইন পেশায় নিযুক্ত হন। পরবর্তীকালে ২০০১ সালের নির্বাচন-পরবর্তী সহিংসতা তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। দুদক কমিশনার হিসেবে মো. সাহাবুদ্দিন পদ্মা সেতু প্রকল্পের বিরুদ্ধে ওঠা তথাকথিত দুর্নীতির ষড়যন্ত্র মোকাবিলায় দৃঢ়তার পরিচয় দেন। সাবেক এই ছাত্রনেতা বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*