মঙ্গলবার ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / আবহাওয়া / পাঁচ জেলায় বজ্রপাতে এক দিনে ১০ জনের মৃত্যু

পাঁচ জেলায় বজ্রপাতে এক দিনে ১০ জনের মৃত্যু

এশিয়ান বার্তা ডেস্ক:- দেশের পাঁচ জেলায় বজ্রপাতে এক দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৮ জন। মঙ্গলবার নরসিংদীতে চারজন, পাবনায় দু’জন এবং সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও নওগাঁয় একজন করে মারা গেছেন।নরসিংদীতে মৃত চারজন হলেন– মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের পাতরদিয়া গ্রামের রায়হান মিয়া (৩০), রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফকিরের চর গ্রামের মোমরাজ মিয়ার স্ত্রী সামসুন নাহার (৪৫), নিলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জাবেদ মিয়া (১২) এবং শিবপুর উপজেলার দক্ষিণ সাধারচর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে খোকন মিয়া (৩০)।
জানা গেছে, দুই মাস আগে ছুটিতে দেশে আসেন কাতার প্রবাসী রায়হান মিয়া। মঙ্গলবার দুপুরে তিনি বাড়ির অদূরে কয়েকজনের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিলেন। ঝড়বৃষ্টির মধ্যে বাড়ি ফেরার পথে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।রায়পুরার শ্রীনগর ইউপির সদস্য জালাল উদ্দিন জানান, মঙ্গলবার সকালে বাড়ির পাশের জমিতে খড় আনতে গিয়েছিলেন গৃহবধূ সামসুন নাহার। এ সময় বৃষ্টি হচ্ছিল। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*