বুধবার ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩৭
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / চট্টগ্রাম / চট্টগ্রাম / লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

লোহাগাড়ায় অস্ত্র-গুলিসহ যুবক গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্ক:- দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বার দুর্গম পাহাড়ি এলাকা থেকে অস্ত্রসহ চন্দ্র চাকমা (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ মে) সন্ধ্যা ৭টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার হওয়া যুবক চন্দ্র চাকমা (৩৮) পুনর্বাসন চাকমাপাড়ার বাসিন্দা। এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় একনলা বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, দুজন পাহাড়ি সন্ত্রাসী উপজেলার চরম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দুর্গম পাহাড়ি টিলায় সেগুন বাগানে অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য অবৈধ অস্ত্রসহ অবস্থান করছিল। এমন খবর পেয়ে ওই এলাকায় অভিযানে যায় পুলিশ। সেগুন বাগানের পশ্চিম পাশে গাছের ওপর বানানো টং ঘরের নিচে পাহাড়ি টিলার ঢালু জায়গায় সন্ত্রাসী দুজন অবস্থান নিয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে ও পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তাদের ধাওয়া করে একটি দেশীয় তৈরি একনলা বন্দুকসহ চন্দ্র চাকমাকে আটক করতে সক্ষম হয়। তার সহযোগী পাহাড়ি সন্ত্রাসী তরুণ চাকমা একনলা বন্দুকটি রেখে কৌশলে পালিয়ে যায়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বলেন, ‘দুজন পাহাড়ি সন্ত্রাসীর মধ্যে চন্দ্র চাকমাকে গ্রেপ্তার করা হয়। অপরজন পাহাড়ি সন্ত্রাসী তরুণ চাকমা অস্ত্র রেখে কৌশলে পালিয়ে গেছে। এ ঘটনায় অস্ত্র আইন ও পুলিশের ওপর আক্রমণ করায় দুটি পৃথক মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*