শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:৫২
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা (ভিডিও)

সাভারে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা (ভিডিও)

আবুল কালাম আজাদ :- সাভারে অবৈধ সংযোগ ও বকেয়া গ্যাস বিল আদায় উপলক্ষে বিশেষ অভিযান পরিচালনা করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এসময় জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ ও রাইজার। জরিমানাও করা হয় বাড়ির মালিকদের।

বুধবার (২৪-মে ) সকাল থেকে তেঁতুলঝোড়া  ইউনিয়নের বিভিন্ন এলাকা ও বনগাঁও ইউনিয়নের কুন্ডা এলাকায় অবৈধ সংযোগ ও বকেয়া গ্যাস বিল  আদায় উপলক্ষে এ উচ্ছেদ অভিযান করেছেন তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। এ সময় তেঁতুলঝাড়া ইউনিয়নের হেমায়েতপুরের জয়নাবাড়ি ও মুসলিম পাড়া এলাকার বিভিন্ন বাসা-বাড়িতে অবৈধভাবে নেয়া অতিরিক্ত চুলার সংযোগ বিচ্ছিন্ন সহ বকেয়া আদায় করা হয় । এ সময় দীর্ঘদিন যাবত বকেয়া বিল না দেয়ায় অনেকের বাসা বাড়ির রাইজার খুলে নেওয়া হয় । এ ছারাও একটি ওয়াশিং কারখানা তে অবৈধভাবে সংযোগ নেওয়ার অপরাধী ২ লক্ষ টাকা ও একটি মশার কয়েল ফ্যাক্টরিতে ৫০ হাজার টাকা জরিমানা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার খেদমত আলী ও প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এ অভিযান টি চালানো হয়। অভিযান চলাকালে আরও উপস্থিত ছিলেন- তিতাস গ্যাস ট্রান্সমিশন এ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সাভার জোনাল বিপনন অফিসের, আব্দুল মান্নান, আনিসুর রহমান রুবেল,আসাওত, আমিনুল ইসলাম,সহ তিতাসের কারিগরী টিমের সদস্যগণ।

এ ব্যাপারে ইঞ্জিনিয়ার খেদমত আলী বলেন , অবৈধভাবে‌ ‌গ্যাস‌ ‌ব্যবহার‌ ‌বন্ধে‌ ‌ও বকেয়া বিল আদায়ের এমন অভিযান নিয়মিত‌ পরিচালনা করা হবে।‌‌ এছাড়াও যে কোন অপ্রীতিকর ঘটনা এড়াতে অসংখ্য পুলিশ সাদা সদস্য মোতায়েন ছিল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;