মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:১১
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / বাংলাদেশ / রংপুর / দেশের ২০ থেকে ২৫ শতাংশ টাকার অবমূল্যায়ন হয়েছে  : বাণিজ্যমন্ত্রী

দেশের ২০ থেকে ২৫ শতাংশ টাকার অবমূল্যায়ন হয়েছে  : বাণিজ্যমন্ত্রী

এশিয়ান বার্তা ডেস্ক:- দেশের ২০ থেকে ২৫ শতাংশ টাকার অবমূল্যায়ন হয়েছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, অন্য দেশের তুলনায় দেশে পণ্যের দাম ধীরগতিতে কমছে।বিদেশ থেকে আমদানি করা পণ্যের খরচ ও দেশের টাকার অবমূল্যায়নের বিষয়টি হিসাব-নিকাশ করে পণ্যের দাম নির্ধারণ করা হচ্ছে।

বুধবার (২৬ জুলাই) দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে সাংবাদিকদের এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।টিপু মুনশি বলেন,আমাদের দেশে সয়াবিন তেল, চিনি, ডাল আমদানি করা হয়। বিশ্ববাজারে তেলের দাম কমার সঙ্গে ট্যারিফ কমিশন দেশেও তেলের নতুন দাম নির্ধারণ করে দিয়েছে। তবে, সেটি বাজারে বাস্তবায়ন হতে হয়তো সময় লাগছে। এর মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কখনও কখনও সুযোগ নেয়। ভোক্তা অধিকার ও অন্যান্য সরকারি সংস্থা বাজার নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এখানে আমাদের মাঝে কোনো দুর্বলতা নেই।

বাণিজ্যমন্ত্রী বলেন,দেশে সাড়ে তিন কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে রয়েছে। আমরা পাঁচ কোটি মানুষকে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য দিচ্ছি। সরকার সাধারণ মানুষের প্রতি যথেষ্ট সংবেদনশীল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*