বুধবার ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:৫৩
আপডেট
সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ
Home / বাংলাদেশ / বরিশাল / ঝালকাঠি / ঝালকাঠির ভাড়া বাসায় মিললো পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ

ঝালকাঠির ভাড়া বাসায় মিললো পুলিশ কনস্টেবলের অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ

এশিয়ান বার্তা ডেস্কঃ- ঝালকাঠির রাজাপুর উপজেলায় ভাড়া বাসা থেকে মনি আক্তার (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।নিহত মনি আক্তার রাজাপুর উপজেলার বামনকাঠি এলাকার খলিলুর রহমানের মেয়ে। তার স্বামী নুর উদ্দিন ঝালকাঠি জেলা পুলিশের কনস্টেবল।তিনি গত ৫-৬ মাস ধরে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার ভেতর থেকে মনি আক্তারের লাশ উদ্ধার করে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।তবে নিহতের পরিবারের অভিযোগ, স্বামী নুর উদ্দিন দীর্ঘদিন ধরে মনি আক্তারের ওপর শারীরিক নির্যাতন চালাতেন এবং টাকার জন্য চাপ দিতেন।এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো।

নিহতের ভাই ওমর ফারুক জানান, মনি আক্তারের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। তাকে হত্যা করে তার স্বামী পালিয়ে গেছেন।তিনি আরও জানান, মনি আক্তারের পাঁচ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে এবং তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এ বিষয়ে অভিযুক্ত নুর উদ্দিন বলেন, তার স্ত্রী পারিবারিক কলহের কারণে দরজা লাগিয়ে আত্মহত্যা করেছেন। পরে ভয়ে বাসা থেকে ছেলেকে নিয়ে পালিয়ে গেছেন।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*