বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫৮
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / বিশেষ সংবাদ / বইমেলা / এবার বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

এবার বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি

এশিয়ান বার্তা ডেস্ক:- চলতি বছরের অমর একুশে বইমেলায় ৪৭ কোটি টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এ বছর বিক্রি কমেছে। গত বছরের বইমেলায় ৫২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল৷ মঙ্গলবার অমর একুশে বইমেলার সমাপনী অনুষ্ঠানে বইমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব কে এম মুজাহিদুল ইসলাম এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর বইমেলায় নতুন বই এসেছে ৩ হাজার ৭৫০টি। গত বছর নতুন বই এসেছিল ৩ হাজার ৪১৬টি।

মুজাহিদুল ইসলাম বলেন, বইমেলা কমিটির দেওয়া ফরমে প্রকাশকরা যে তথ্য দিয়েছেন তা থেকে এই উপাত্ত প্রকাশ করা হয়েছে৷ কিন্তু নতুন বই বা বই বিক্রির তথ্যটি সঠিক নয় বলে বইমেলা পরিচালনা কমিটি মনে করে। অনেক প্রথিতযশা প্রকাশকও নতুন বই কিংবা বই বিক্রির তথ্য পূর্ণাঙ্গভাবে দেননি। তাই এই তথ্যটি বাস্তবসম্মত নয়।

গত ১ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজাহিদুল ইসলাম জানান, পহেলা ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬৩ লাখ ৫৩ হাজার ৪৬৩ জন পাঠক, দর্শক ও লেখক মেলায় আসেন।

এদিকে মঙ্গলবার বিকেলে বইমেলার শেষদিনে মেলা প্রাঙ্গণ ছিলো কানায় কানায় পরিপূর্ণ। শেষ বিকেলে বই কিনে ঘরে ফেরার আনন্দে উদ্বেল ছিলেন পাঠকরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*