বুধবার ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৩৭
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / বাংলাদেশ / ঢাকা / ঈদের আগে মহাসড়ক উন্নয়নকাজে ব্যস্ত সওজ! জনজীবনে দুর্ভোগ

ঈদের আগে মহাসড়ক উন্নয়নকাজে ব্যস্ত সওজ! জনজীবনে দুর্ভোগ

এশিয়ান বার্তা ডেস্ক:- র মাত্র কয়েকদিন বাকি ঈদের। চলছে রমজানকে ঘিরে মুসলিম সম্প্রদায়ের সিয়াম পালন ও ঈদ আয়োজনের কেনাকাটা। এরই মধ্যে মহাসড়কে দেখা গেল ভিন্ন চিত্র। ঈদের আগে হঠাৎ করেই মহাসড়কের উন্নয়নকাজে ব্যস্ত হয়ে পড়ল সড়ক ও জনপথ কর্তৃপক্ষ।

মানিকগঞ্জ জেলা শহরের বাসস্ট্যান্ডে অবস্থিত দুটি ফুট ওভারব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজন যাতায়াত করে। মহাসড়ক উন্নয়নের সংস্কারকাজের হঠাৎ এই অগ্রগতি জনজীবনকে ফেলেছে ভোগান্তিতে। সেই সঙ্গে ওভার ব্রিজের নিচে অস্থায়ী বেশ কিছু দোকানির ঈদ ঘিরে স্বপ্ন হয়েছে মলিন।

এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্ট্যান্ড এলাকায় একই রকম চিত্র দেখা যাচ্ছে। এ বিষয়ে সাধারণ মানুষের মধ্যে কিছুটা ক্ষোভ থাকলেও তারা বলার মতো জায়গা পা‌চ্ছে না।

এদিকে মা‌নিকগঞ্জ সড়ক ও জনপথ বিভা‌গের উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুল হক এ প্রসঙ্গে ব‌লেন, ‘এটা চলমান কাজ, তেমন অসু‌বিধা হ‌চ্ছে না। দু-এক‌দি‌নের ম‌ধ্যেই ঠিক হ‌য়ে যা‌বে বলে আমরা আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*