রবিবার ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ২:৩৫
আপডেট
ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শুটার বাপ্পির গোলাগুলি

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় পুলিশের অভিযানের সময় কথিত শীর্ষ সন্ত্রাসী ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশের দাবি, অভিযানের একপর্যায়ে বাপ্পি এক নারীকে জিম্মি করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

শনিবার (২৫ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে জামগড়া চৌরাস্তার চৌধুরী প্লাজা এলাকায় এ ঘটনা ঘটে।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে সকাল সাড়ে ১১টার দিকে চৌধুরী প্লাজার একটি ভবনে অভিযান চালায় পুলিশ। সেখানে ‘শুটার বাপ্পি’ ও তার সহযোগীরা অবস্থান করছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযানের উপস্থিতি টের পেয়ে বাপ্পি ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে দুপুর ১২টার দিকে বাপ্পি এক নারীকে জিম্মি করে ভবন থেকে বেরিয়ে পালিয়ে যায়।

ওসি তারিকুল ইসলাম বলেন, জিম্মি থাকা নারীর নিরাপত্তার কথা বিবেচনা করেই তখন আর গুলি চালানো বা তাকে আটকের চেষ্টা করা হয়নি। এতে ওই নারীর প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারত।

বিকেল সোয়া ৩টা পর্যন্ত ভবনটি ঘিরে রেখে পুলিশের অভিযান অব্যাহত ছিল বলে জানান তিনি। বাপ্পির অন্য সহযোগীদের আটকে অভিযান চালানো হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

পুলিশের দাবি, ‘শুটার বাপ্পি’র বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এর আগে জামগড়া এলাকায় প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গ্রুপের সঙ্গে তার বাহিনীর গোলাগুলির ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, বাপ্পির বিরুদ্ধে আনা অভিযোগ এবং ঘটনার বিষয়ে তার বা তার প্রতিনিধির কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*