সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩০
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / প্রচণ্ড গরমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বৈদ্যুতিক ফ্যান

প্রচণ্ড গরমে অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে বৈদ্যুতিক ফ্যান

এশিয়ান বার্তা ডেস্ক:- দেশে তীব্র গরমের সঙ্গে সঙ্গে বেড়েছে বৈদ্যুতিক ফ্যানের চাহিদা। এ সুযোগকেই কাছে লাগিয়ে নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে ফ্যান বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী। এবার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ইতোমধ্যে মাদারীপুরে অতিরিক্ত মূল্যে ফ্যান বিক্রির দায়ে চার ইলেকট্রনিক্স দোকানিকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে শহরের পুরানবাজারে ওই অভিযান পরিচালনা করা হয়।ভোক্তা অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস বলেন,প্রচণ্ড গরমে ফ্যান ও চার্জার ফ্যানের ব্যাপক চাহিদা বেড়েছে। এ জন্য গত এক সপ্তাহে দোকানগুলোতে ক্রেতাদের ভিড়ও বাড়ছে। এই সুযোগে অসাধু কিছু ব্যবসায়ী বাড়তি দামে ফ্যান বিক্রি করছে,এমন অভিযোগে শহরের পুরানবাজার এলাকায় অভিযান চালানো হয়।

জান্নাতুল ফেরদাউস আরও বলেন,অভিযানে খান ইলেকট্রনিক্সকে ৩০ হাজার টাকা,ঢাকা ইলেকট্রিককে আট হাজার এবং নিতু ও জয় ইলেকট্রনিক্সকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*