সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:০৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / ঢাকা / প্রস্তুত টোল প্লাজা, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু কাল

প্রস্তুত টোল প্লাজা, পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু কাল

এশিয়ান বার্তা ডেস্ক:- মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর টোল প্লাজা প্রস্তুত। আগামীকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে পদ্মা সেতুর সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল শুরু হচ্ছে। মোটরসাইকেল চলাচলের জন্য পদ্মা সেতুর উভয়প্রান্তের টোলবুথসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সেতু বিভাগের সচিব মনজুর হোসেন।

মনজুর হোসেন বলেন, ‘মোটরসাইকেল পার করার জন্য পদ্মা সেতু পুরোপুরি প্রস্তুত। আগামীকাল সকাল ৬টা থেকে আরোহীরা স্বাচ্ছন্দ্যে পার হতে পারবেন। মোটরসাইকেল চালকসহ সবার প্রতি একটা অনুরোধ, সবাই যদি আইন মেনে পার হন তাহলে অন্য যাত্রীদের সমস্যা হবে না। হঠাৎ করে যদি কোনো অনাকাঙ্খিত ঘটনা ঘটে যায় সেক্ষেত্রে গাড়ি নষ্ট হয়ে যেতে পারে। সবাই যদি ট্রাফিক আইন মেনে চলে ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ হবে না। আমরাও নির্বিঘ্নে সেবা দিতে পারব।’

এসময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলীসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকতা ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*