বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:৫০
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / জাতীয় / আগুন সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না :- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আগুন সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না :- প্রধানমন্ত্রী শেখ হাসিনা

এশিয়ান বার্তা ডেস্কঃ- আগুন সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে হাত দিয়ে গাড়ি পোড়ানো হবে, সে হাত সেই আগুনে পুড়িয়ে দিতে হবে। তাহলেই তাদের শিক্ষা হবে। এ ছাড়া তাদের কোনো শিক্ষা হবে না। কোনোভাবে তাদের ছাড় দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) গণভবনে আয়োজিত সংবাদ সম্মলনে এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগের জ্যৈষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। শেখ হাসিনা ২৫ থেকে ২৬ অক্টোবর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অনুষ্ঠিত ‘গ্লোবাল গেটওয়ে ফোরাম’ সম্মেলনে অংশ নেন। এ বিষয়ে বিস্তারিত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন ‘নির্বাচন সময় মতো হবে। আমাদের সঙ্গে জনগণ আছে। তাদের (বিএনপি) সঙ্গে জনগণ নেই বলেই তারা এমন করছে। তারা তো অস্ত্র হাতে ক্ষমতায় আসে। শেখ হাসিনা বলেন, আমি আশা করব, তারা এটা বন্ধ করবে। না হয় আমরা ব্যবস্থা নেব। এবার এমনিতে ছেড়ে দেওয়া হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*