বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৯:৫৬
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / রাজনীতি / আওয়ামী লীগের ভারপ্রাপ্তরা আজ থেকে ভারমুক্ত

আওয়ামী লীগের ভারপ্রাপ্তরা আজ থেকে ভারমুক্ত

এশিয়ান বার্তা ডেস্ক:- আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের বিশেষ বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দিলেন| এখন থেকে ভারপ্রাপ্ত সভাপতি/সাধারণ সম্পাদকরা ভারমুক্ত, অর্থাৎ পূর্ণ সভাপতি/সাধারণ সম্পাদক হিসেবে গণ্য হবেন।

রবিবার (৬-আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভায় এ ঘোষণা দেন।সভায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাস আওয়ামী লীগ সভাপতির কাছে পূর্ণাঙ্গ দায়িত্ব চান।এ সময় তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেন শেখ হাসিনা। এরপর আরো একাধিক জেলার ভারপ্রাপ্ত সভাপতিও পূর্ণাঙ্গ দায়িত্ব চান। এ সময় শেখ হাসিনা ঘোষণা দেন সকল জেলা-উপজেলা-মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে যারা ভারপ্রাপ্ত হিসেবে আছেন তাদের পূর্ণাঙ্গ দায়িত্ব দেওয়ার।

তিনি বলেন,আপনাদের ভারমুক্ত করে দিলাম।আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা পরিষদ, আওয়ামী লীগের জেলা, মহানগর, উপজেলা ও পৌরসভা ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সংসদ সদস্য, আওয়ামী লীগের মনোনয়নে অথবা বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশন ও পৌরসভার মেয়র, সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

দলীয় একাধিক সূত্র জানায়,সভায় দলের মনোনীত প্রার্থীদের ভোট দেওয়ার জন্য উপস্থিত নেতাদের দুই হাত তুলে প্রতিজ্ঞা করতে বলেন শেখ হাসিনা।এ সময় উপস্থিত নেতারা হাত তুলে প্রতিজ্ঞা করেন।জনপ্রিয় ব্যক্তি ও সাবেক ছাত্রলীগ নেতাদের দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

সভার একাধিক সূত্র জানায়,তৃণমূলের একাধিক নেতা বর্ধিত সভায় বক্তব্যে ত্যাগী, জনপ্রিয় ব্যক্তি ও দুর্দিনের ছাত্রলীগ নেতাদের মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*