বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৩:৩৪
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / লিড নিউজ / সাভারে মাদ্রাসায় ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষ পলাতক, শিক্ষার্থী নিখোঁজ

সাভারে মাদ্রাসায় ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যক্ষ পলাতক, শিক্ষার্থী নিখোঁজ

ফাহাদ-ই-আজমঃ- সাভারের একটি হিফজ মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠার পর অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের রেখে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন অভিভাবকরা। এ ঘটনার পর থেকে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার  (২৯শে জুলাই) দুপুরে সাভারের উলাইলের কর্ণপাড়া এলাকার দাওয়াতুল কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা ও হুমায়রা জান্নাত হিফজ বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও অভিভাবকদের অভিযোগ, কর্ণপাড়া এলাকার সিরাজুল ইসলামের তিনতলা ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে অধ্যক্ষ আনাছ আলী দীর্ঘদিন ধরে মাদ্রাসাটি পরিচালনা করে আসছিলেন। সেখানে প্রায় ৬০ থেকে ৬৫ জন শিশু শিক্ষার্থী অধ্যয়ন করছিল। গত কয়েকদিন ধরে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অসদাচরণ, ধর্ষণচেষ্টা ও মারধরের অভিযোগ ওঠে অধ্যক্ষের বিরুদ্ধে।

অভিযোগের প্রতিবাদে বুধবার সকালে অভিভাবকরা মাদ্রাসায় জড়ো হলে কিছু সময়ের মধ্যে অধ্যক্ষসহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীদের রেখে পালিয়ে যান। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশু শিক্ষার্থীদের উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করে।

ঘটনার পর থেকে আব্দুল্লাহ আল মুহিন নামে এক শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তার সন্ধানে কাজ করছে পুলিশ।

মাদ্রাসাটি যে ভবনে পরিচালিত হতো, সেই ভবনের মালিক সিরাজুল ইসলাম বলেন, সকালে কয়েকজন অভিভাবক এসে অধ্যক্ষের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীদের ধর্ষণচেষ্টার অভিযোগ করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি অভিভাবকদের আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানান এবং অভিযুক্তকে পুলিশের কাছে সোপর্দ করার কথা বলেন। তবে এর আগেই অধ্যক্ষ ও অন্য শিক্ষকরা মাদ্রাসা ছেড়ে পালিয়ে যান বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল ইসলাম বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে থাকা শিশু শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। একজন শিশু শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*