সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩৪
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / সাভারে ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে মিছিল, পুলিশের হেফাজতে দুই তরুণ

সাভারে ককটেল বিস্ফোরণ ও মহাসড়কে মিছিল, পুলিশের হেফাজতে দুই তরুণ

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার সাভারের বলিয়ারপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে লাঠি হাতে মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় সড়কে ব্যারিকেড দিয়ে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। পরে ঘটনাস্থল থেকে দুই তরুণকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয়রা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ( ১৬ জুলাই) দুপুর প্রায় ২টার দিকে ১০ থেকে ১২ জনের একটি দল বলিয়ারপুর এলাকায় মিছিল বের করে। তাদের হাতে কাঠের তৈরি ক্রিকেট ব্যাট সদৃশ লাঠি ছিল। এ সময় ৫ থেকে ৭টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পাশাপাশি মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে যানবাহন চলাচলে বাধা দেওয়া হয়। প্রায় ১০ থেকে ১২ মিনিট পর মিছিলটি দ্রুত বলিয়ারপুর বাসস্ট্যান্ডের দিকে চলে যায়।

ঘটনার সময় স্থানীয়রা দুই তরুণকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই করছে পুলিশ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) জাহাঙ্গীর আলম বলেন, আটক দুই তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাদের পরিচয় ও ঘটনার সঙ্গে সম্পৃক্ততা যাচাই-বাছাই চলছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় সূত্রের দাবি, মিছিলটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বের করেছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো সংগঠনের নাম নিশ্চিত করা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*