সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩৪
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / সাভারে তীব্র গ্যাস সংকট: রান্না বন্ধ বহু বাসায়, দুর্ভোগে হাজারো পরিবার

সাভারে তীব্র গ্যাস সংকট: রান্না বন্ধ বহু বাসায়, দুর্ভোগে হাজারো পরিবার

ফাহাদ-ই-আজমঃ- সাভার পৌর এলাকাসহ উপজেলার বিভিন্ন আবাসিক এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় রান্নাবান্না ব্যাহত হচ্ছে। রাতেও গ্যাসের চাপ এতটাই কম থাকে যে অনেক ক্ষেত্রে প্রয়োজনীয় রান্নার কাজ শেষ করা সম্ভব হচ্ছে না। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন হাজারো পরিবার।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকর কোনো সমাধান হয়নি। জানা গেছে, গত প্রায় দুই বছর ধরে পৌর এলাকার বিভিন্ন মহল্লায় গ্যাস সংকট ক্রমেই প্রকট আকার ধারণ করেছে। বাধ্য হয়ে অনেক পরিবার এলপিজি সিলিন্ডার, বৈদ্যুতিক চুলা কিংবা মাটির চুলা ব্যবহার করে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন।

সাভারের ব্যাংক কলোনি এলাকার বাসিন্দা সাবিকুন নাহার তামান্না বলেন,সারাদিনে দুই ঘণ্টাও ঠিকমতো গ্যাস পাওয়া যায় না। চাপ এত কম থাকে যে এক পাত্র পানিও গরম করা কঠিন। অথচ নিয়মিত গ্যাস বিল পরিশোধ করতে হচ্ছে। তিনি দাবি করেন, শিল্পকারখানায় অবৈধ গ্যাস সংযোগের কারণে আবাসিক এলাকায় সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান তিনি।

ভাগলপুর এলাকার বাসিন্দা নাঈমা আজম লিপি অভিযোগ করেন, নতুন বৈধ আবাসিক গ্যাস সংযোগ বন্ধ থাকলেও অর্থের বিনিময়ে অবৈধ সংযোগ দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদারের যোগসাজশে এ ধরনের সংযোগ দেওয়া হচ্ছে এবং প্রতিটি সংযোগের জন্য বাড়ির মালিকদের কাছ থেকে ৬০ থেকে ৭০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন বলেন, গ্যাসের সরবরাহ কম থাকায় চাহিদা অনুযায়ী আবাসিক এলাকায় গ্যাস বিতরণ করা যাচ্ছে না। তিনি জানান, সরবরাহ ও চাহিদার মধ্যে বিদ্যমান ব্যবধানের কারণেই এ সংকট তৈরি হয়েছে। তবে প্রাপ্ত গ্যাস সমন্বিতভাবে বিতরণের চেষ্টা চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে, দীর্ঘস্থায়ী গ্যাস সংকটের কারণে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ, অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং আবাসিক এলাকায় স্বাভাবিক গ্যাস সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সাভারের ভুক্তভোগী বাসিন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*