শুক্রবার ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৯
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / ঢাকা / আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের

আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের

এশিয়ান বার্তা ডেস্কঃ- একটি দৈনিক পত্রিকা “কালবেলায়” সম্প্রতি প্রকাশিত “সরকারি জমিতে বহুতল ভবন সানভিউর“ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে সানভিউ টাওয়ার্স কর্তৃপক্ষ। এক লিখিত বিবৃতিতে প্রতিষ্ঠানটির সভাপতি মো. সাইফুল ইসলাম দাবি করেন, প্রকাশিত প্রতিবেদনে প্রকৃত তথ্যের প্রতিফলন ঘটেনি এবং এতে বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, সংশ্লিষ্ট জমির মালিকরা বৈধ দলিল, পর্চা, নাম জারি ও নিয়মিত খাজনা পরিশোধের নথিসহ মালিকানার প্রয়োজনীয় সব কাগজপত্র উপস্থাপন করেছেন। অন্যদিকে ন্যাশনাল হাউজিং অথরিটি (এনএইচএ) দীর্ঘ সময় পেলেও জমিটির ওপর তাদের মালিকানা প্রতিষ্ঠার মতো কোনো গ্রহণ যোগ্য প্রমাণ দেখাতে পারেনি।
সানভিউ টাওয়ার্সের দাবি, ২০২১ সালের ১০ মার্চ ভূমি মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৩১২৪ দাগের মোট ১৪ দশমিক ৫৮ একর জমির মধ্যে ১ দশমিক ৬৫ একর ন্যাশনাল হাউজিং অথরিটির এবং অবশিষ্ট ১২দশমিক ৯৩ একর সাধারণ মালিকদের। ওই সিদ্ধান্ত অনুযায়ী বৈধ মালিকরা জমি ক্রয়-বিক্রয় এবং সরকারি বিধি অনুসারে খাজনা পরিশোধের অধিকার রাখেন।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়, সানভিউ টাওয়ার্স কোনো বড় বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। সাধারণ ও মধ্যবিত্ত পরিবারের সদস্যরা সম্মিলিতভাবে সরকারি নিয়ম মেনে ৬১ দশমিক ১৮ কাঠা জমি ক্রয় করে সেখানে ভবন নির্মাণের জন্য প্রস্তুতি নিচ্ছে । জমির নামজারিসম্পন্ন হয়েছে এবং নিয়মিত সরকারি রাজস্বও পরিশোধ করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এছাড়া প্রতিবেদনে তিন একর সরকারি জমি দখলের যে অভিযোগ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে সানভিউ টাওয়ার্স।বিবৃতিতে বলা হয়, ন্যাশনাল হাউজিং অথরিটির জন্য নির্ধারিত জমি ১.৬৫ একর চেয়েও বেশি, ২ দশমিক ৩১ একর জমি বর্তমানে তাদের নিয়ন্ত্রণে রয়েছে যাহা পেনটাগ্রাফসার্ভে দ্বারা প্রমানিত। ফলে সানভিউ টাওয়ার্সের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

লিখিত বিবৃতিতে তিনি জাতীয় গৃহায়ন কতৃপক্ষ কর্তৃক একটি জাতীয় দৈনিকে গত ০২/০৭/২০২৬ যে গণ বিজ্ঞপ্তিতে দিয়েছে তার তীব্র প্রতিবাদ করেন। তারা ৩১২৪ দাগ উল্লেখ করে ১.৬৫ একর উল্লেখ না করে পুরো জায়গা দাবি করছে যা সম্পূর্ণ অন্যায়। জনগনের জায়গা অবৈধ দখলের পায়তারা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*