মঙ্গলবার ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:৪৪
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / লিড নিউজ / সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৩

ফাহাদ-ই-আজম: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। তবে দলের শীর্ষ নেতারা অক্ষত রয়েছেন।

সোমবার (৬ জুলাই) রাত পৌনে ১০টার দিকে সাভার পৌরসভার তারাপুর ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ বক্তব্য দেওয়ার সময় হঠাৎ সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ ঘটে। এতে সমাবেশে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নেতাকর্মী-সমর্থকদের মধ্যে ছোটাছুটি শুরু হয়।

আহতরা হলেন শাহীন খন্দকার (৩০), জসীম উদ্দিন (২৬) ও মোহাম্মদ শাহাদাত হোসেন (৪০)। তাদের মধ্যে গুরুতর আহত শাহীন খন্দকারকে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমাবেশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন এবং উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ঘটনার পর নাহিদ ইসলাম হামলার জন্য সরকার ও প্রশাসনকে দায়ী করে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে নেতাকর্মীরা ককটেল হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মিছিল নিয়ে সাভার মডেল থানার সামনে অবস্থান নেন। কর্মসূচি শেষে তারা আহতদের দেখতে হাসপাতালে যান।

এদিকে, ঘটনার তদন্তে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*