সোমবার ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:২৩
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / ডিবি (উত্তর) অভিযানে ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

ডিবি (উত্তর) অভিযানে ২১০ পিস ইয়াবাসহ ৭ মাদক কারবারি গ্রেফতার

ফাহাদ-ই-আজমঃ-  ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পরিচালিত পৃথক বিশেষ মাদকবিরোধী অভিযানে ২১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) গভীর রাতে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলাম-এর নেতৃত্বে আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি পুলিশ জানায়, আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মো. হুমায়ন কবির (৩১), মো. ইকরাম হোসেন (২৮) এবং মো. মোফাজ্জল ভূঁইয়া (৪৮)।
এদিকে, সাভারের মোগড়াকান্দা উত্তরপাড়া এলাকায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ মো. আব্দুল্লাহ আল মামুন (২৫)-কে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে সাভারের ভরালী বটতলা এলাকায় ৬০ পিস ইয়াবাসহ আরও তিন মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন— মো. রাজু মণ্ডল (২৩), মো. সুজন মিয়া (৩৮) এবং মো. চাঁন মিয়া (২৫)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্ব থেকেই একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। তিনি বলেন, মাদক ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*