বৃহস্পতিবার ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৫
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / ময়মনসিংহ / ময়মনসিংহ / গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা

গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা

এশিয়ান বার্তা ডেস্কঃ- ময়মনসিংহে বিভৎস হত্যাকাণ্ড। ময়মনসিংহের জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার মশাখালী ইউনিয়নের দঁড়িচাইরবাড়ীয়া গ্রামে এক হৃদয়বিদারক ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের একটি গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক ব্যক্তির দেহ দেখতে পান এলাকাবাসী। পরে কিছু দূরে মাটিতে পড়ে থাকতে দেখা যায় ওই ব্যক্তির বিচ্ছিন্ন মাথা। ভয়াবহ এ দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং তদন্ত কার্যক্রম শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়দের ধারণা, পূর্বপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই এটিকে সমাজের নিরাপত্তা ও মানবিকতার ওপর বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত হত্যার রহস্য উদঘাটন করে নিহতের পরিচয় শনাক্ত করতে হবে এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*