রবিবার ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:২৯
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাংলাদেশ / খুলনা / ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি

ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি

এশিয়ান বার্তা ডেস্কঃ- পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের দক্ষিণ-পশ্চিম সীমান্ত দিয়ে ভারতীয় ফেনসিডিল, গাঁজা, জিরা-গরম মশলা, থ্রিপিস ও শাড়িসহ বিভিন্ন অবৈধ পণ্যের চোরাচালান আশঙ্কাজনকভাবে বেড়েছে। সীমান্ত পথে প্রতিদিন কোটি কোটি টাকার পণ্য প্রবেশ করায় সরকার হারাচ্ছে বিপুল রাজস্ব।

এ পরিস্থিতিতে চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে সীমান্তে বিশেষ নজরদারি ও টহল জোরদার করেছে বিজিবি। যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, সাতক্ষীরা ও খুলনার প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় ১১৬টি বিওপি থেকে প্রতিদিন ৪৬৪টি টহল পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, চলতি বছরের গত তিন মাসে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫৮ কোটি ৯৩ লাখ টাকার মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, অস্ত্র, স্বর্ণ, হীরা ও ফেন্সিডিল। এছাড়া ঈদকে কেন্দ্র করে অবৈধ ভারতীয় পোশাক, মশলা ও কসমেটিকসের মজুদ বেড়েছে বিভিন্ন শপিংমল ও বাজারে।

সর্বশেষ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, চা-পাতা ও কসমেটিকসসহ প্রায় ১১ লাখ টাকার পণ্য আটক করেছে।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও কঠোরভাবে পরিচালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*