রবিবার ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:১৪
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / অন্যান্য / আশুলিয়া / আশুলিয়ায় ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামলা,আহত ১

আশুলিয়ায় ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে হামলা,আহত ১

ফাহাদ-ই-আজম:- আশুলিয়ায় ডিশ ও ইন্টারনেট ব্যবসার নিয়ন্ত্রণ এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩০-জুন) দুপুরে আশুলিয়ার খেজুরটেক এলাকার হজরত আলী মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। আহত আমিনুর দেওয়ান (৩৮) বর্তমানে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় তিনি আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, আমিনুর দীর্ঘদিন ধরে খেজুরটেক এলাকায় ডিশ ও ইন্টারনেট ব্যবসা পরিচালনা করে আসছেন। পাশাপাশি তিনি মাদকবিরোধী বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন। এসব বিষয় নিয়ে স্থানীয় সামিউল আলম সৈকতের সঙ্গে তার বিরোধের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, সামিউল আলম সৈকতের নেতৃত্বে এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে। সম্প্রতি এলাকাবাসী তার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করলে তিনি আরও বেপরোয়া হয়ে ওঠেন।

অভিযোগে বলা হয়, এরই জেরে মঙ্গলবার দুপুরে সৈকতের নেতৃত্বে ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে আমিনুরের ওপর হামলা চালায়। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এর আগেও সৈকত ও তার সহযোগীরা একটি ডিশ অফিসে হামলা চালিয়ে মালামাল লুট করে নিয়ে যায়। পরে সৈকতের বাবা স্থানীয় মজিবরের মধ্যস্থতায় সেসব মালামাল ফেরত দেন। স্থানীয়দের দাবি, ডিশ, ইন্টারনেট ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই হামলাকারীদের মূল উদ্দেশ্য। এছাড়া অভিযুক্তরা এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং তাদের কাছে দেশীয় অস্ত্রের পাশাপাশি বিদেশি পিস্তলও রয়েছে বলে অভিযোগ করেন তারা।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের জানায়, অভিযোগ দাখিল করা হলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*