বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫২
আপডেট
ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক
Home / লিড নিউজ / সাভারে পুলিশের ওপর হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

সাভারে পুলিশের ওপর হামলা: আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৫

ফাহাদ-ই-আজমঃ- সাভারে মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই পুলিশ সদস্য। হামলার সময় পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাভার পৌর এলাকার বক্তারপুর বেদে পল্লীতে এ ঘটনা ঘটে। আহত দুই পুলিশ সদস্য হলেন সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এস এম শামীম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বক্তারপুর বেদেপাড়া এলাকায় মাদক মামলার এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালায় সাভার মডেল থানার একটি দল। অভিযানের সময় পুলিশ ওই আসামিকে আটক করলে প্রথমে ৭ থেকে ৮ জন ব্যক্তি পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে আরও ৪০ থেকে ৫০ জন ঘটনাস্থলে এসে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা চালায় এবং আটক আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারদিন আব্দুর রাজ্জাক জানান, আহত দুই পুলিশ সদস্য চিকিৎসা নিতে হাসপাতালে এসেছেন। এএসআই মশিউর রহমান শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন এবং এসআই এস এম শামীম মুখমণ্ডলে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
এ ঘটনায় আহত এসআই এস এম শামীম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করে সাভার মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ বলেন, ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে দুই পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনা ঘটে। আহত সদস্যরা চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*