রবিবার ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫২
আপডেট
রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ অক্সিজেন পাইপ খোঁজার মধ্যেই থেমে গেল সুরাইয়ার জীবন জাবিতে ধর্ষণচেষ্টার বিচার দাবিতে জাকসুর বিক্ষোভ, মহাসড়ক অবরোধ জাবিতে ফের নারী শিক্ষার্থী হেনস্তা: রাতভর বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
Home / লিড নিউজ / সাভারে পুকুরপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ঘাতক জালু মোল্লা গ্রেফতার

সাভারে পুকুরপাড়ে বৃদ্ধের মরদেহ উদ্ধার, ঘাতক জালু মোল্লা গ্রেফতার

এশিয়ান বার্তা ডেস্ক : ঢাকার সাভারের বিরুলিয়া ইউনিয়নে পুকুরপাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত প্রধান অভিযুক্ত জালাল মোল্লা ওরফে জালু মোল্লাকে গ্রেফতার করেছে বিরুলিয়া পুলিশ ফাঁড়ি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (৫ জুন) দুপুরে বিরুলিয়া ইউনিয়নের সারুলিয়া এলাকায় আইজাহ ফুড কোম্পানির পূর্ব পাশে বসুন্ধরা কোম্পানির একটি পুকুরের ধারে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি দেলোয়ার হোসেন (৬০)। তিনি শরীয়তপুর জেলার জাজিরা থানার গঙ্গানগর এলাকার রশিদ কয়ালের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর মিরপুরের মাজার রোড সংলগ্ন লালকুঠি এলাকায় বসবাস করতেন। লাশ উদ্ধারের পরই ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে তৎপরতা শুরু করে পুলিশ।

বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আল আমিনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে শুক্রবার রাতেই সারুলিয়া এলাকা থেকে প্রধান অভিযুক্ত জালাল মোল্লা ওরফে জালু মোল্লাকে গ্রেফতার করে।

পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*