সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / আশুলিয়া / ডিবির পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ডিবির পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

ফাহাদ-ই-আজমঃ- ঢাকার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) আশুলিয়ার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা ও ১১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গত শুক্রবার (৫ জুন) ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আশুলিয়ার জামগড়া এলাকা থেকে মাদক কারবারি মো. আজিজুল হক (২২)-কে ১ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। তিনি জামগড়া বটতলা এমএস গলির বাসিন্দা এবং মো. মোস্তাফিজুর রহমানের ছেলে।

একই দিনে পৃথক আরেক অভিযানে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে মো. কামরুল হাসান নাহিদ (২৭)-কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তিনি মো. আব্দুল ওয়াহিদের ছেলে।

এছাড়া আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে মো. নুর আলম হোসেন স্বাধীন ওরফে বিদ্যুৎ (৩৮)-কে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। তিনি আফাজ মণ্ডলের ছেলে এবং আরাগাঁও বাটন ফ্যাক্টরি মোড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে তাদের আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*