সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / আশুলিয়া / ডিবির (উত্তর) অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৮ মাদক কারবারি গ্রেফতার

ডিবির (উত্তর) অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ ৮ মাদক কারবারি গ্রেফতার

এশিয়ান বার্তা ডেস্কঃ-  ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) পৃথক বিশেষ অভিযানে ৪৮০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা ও ১০০ পুরিয়া হেরোইন উদ্ধারসহ মোট ৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

গত শনিবার (৬ জুন) ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে ঢাকা জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, ধামরাই উপজেলার নান্নার পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলেন— কায়েদ আলী (৪০), ফরহাদ হোসেন (৩৫), রাসেল মিয়া (২৬) ও তারেক আজিজ (২৪)।

একই দিনে সাভারের জামসিং এলাকায় পৃথক অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ রাসেল খান (২৪) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।

এছাড়া ধামরাইয়ের জয়পুরা এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ বাবুল মিয়া (৩০) ও সাগর হোসেন (২৭) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অপরদিকে আশুলিয়ার কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইনসহ মিলন (৩৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে ডিবি পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি সংক্রান্ত মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি (উত্তর)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*