সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১১:২৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / অন্যান্য / আশুলিয়া / ডিবির অভিযানে হানি ট্র্যাপ ও অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, তরুণ উদ্ধার

ডিবির অভিযানে হানি ট্র্যাপ ও অপহরণ চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, তরুণ উদ্ধার

ফাহাদ-ই-আজমঃ- ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর) বিশেষ অভিযানে হানি ট্র্যাপ ও অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে অপহরণের শিকার এক তরুণকে উদ্ধার করা হয়েছে।

গত শুক্রবার (৬ জুন) ভোররাতে ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে চক্রটির তিন সদস্যকে আটক করা হয়। এ সময় অপহরণের শিকার ১৮ বছর বয়সী এক তরুণকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এ ঘটনায় ভিকটিমের স্বজন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

এদিকে পৃথক আরও তিনটি অভিযানে ডিবি (উত্তর) আশুলিয়ার জামগড়া, পলাশবাড়ী ও কাঠগড়া এলাকায় অভিযান চালিয়ে এক কেজি ৭০০ গ্রাম গাঁজা এবং ১১০ পিস ইয়াবাসহ তিনজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

ডিবি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়। অপরাধ দমন ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*