সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০৬
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / সাভারের বিরুলিয়ায় দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ গরুর হাট

সাভারের বিরুলিয়ায় দলীয় প্রভাব খাটিয়ে অবৈধ গরুর হাট

এশিয়ান বার্তা ডেস্কঃ- ঢাকার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে দলীয় প্রভাব ব্যবহার করে অনুমোদনহীন গরুর হাট পরিচালনার অভিযোগ উঠেছে বিএনপি নেতা খোরশেদ আলমের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, সরকারি ইজারা বা প্রশাসনিক অনুমতি ছাড়াই সাদুল্লাপুর বাজার এলাকায় এই হাট বসানো হয়েছে, ফলে সৃষ্টি হয়েছে তীব্র যানজট ও জনদুর্ভোগ।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বাজারের সরকারি জায়গা ও সড়কের অংশ দখল করে গরুর হাট পরিচালনা করা হচ্ছে। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যবসায়ীরাও ক্ষতির মুখে পড়েছেন। অভিযোগ রয়েছে, হাটে আসা ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে জোরপূর্বক হাসিল আদায় করছেন সংশ্লিষ্টদের লোকজন। প্রতিবাদ করলেও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।

এলাকাবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বাজার এমনিতেই অনেক ব্যস্ত। তার ওপর অবৈধ হাট বসিয়ে পুরো পরিবেশ নষ্ট করা হয়েছে। প্রশাসন সব জানলেও কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।

অভিযোগের বিষয়ে বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি খোরশেদ আলম দাবি করেন, তিনি কোনো দলীয় প্রভাব খাটাচ্ছেন না। তবে গরুর হাটের জন্য আলাদা ইজারা নেওয়া হয়নি বলে স্বীকার করেন। তার ভাষ্য, আমি বাজারের ইজারাদার। গরুর হাটের জন্য আলাদা ইজারা লাগবে কেন? পরে প্রশাসনকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, প্রশাসনকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এতে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনের নীরবতা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে বলেন, বাজার ইজারাদারের সঙ্গে কথা হয়েছে এবং ভূমি অফিসের তহশীলদার প্রতিদিন হাট থেকে খাস আদায় করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*