সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৪
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / লিড নিউজ / সাভার থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার

সাভার থানার ৩ কর্মকর্তা প্রত্যাহার

এশিয়ান বার্তা ডেস্কঃ- সাভারের আলোচিত মাদক কারবারি শামীমের সঙ্গে সখ্য ও যোগাযোগ থাকার অভিযোগে সাভার মডেল থানার তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে জেলা পুলিশ প্রশাসন।

সোমবার (২৫ মে) বিকেলে সাভার মডেল থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকা জেলার পুলিশ সুপার। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন— উপপরিদর্শক (এসআই) মনির, সহকারী উপপরিদর্শক (এএসআই) আসিফুর এবং এএসআই মেরাজ।

পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, মাদক কারবারি শামীমের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় তিন পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অপরাধ বা অনিয়মের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ, নিরাপত্তা জোরদার এবং ফাঁকা বাসাবাড়িতে চুরি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

এ সময় সাভার মডেল থানার বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাসও দেন পুলিশ সুপার। পরিদর্শনের আগে তিনি আশুলিয়া ও ধামরাই থানা ঘুরে দেখেন।

উল্লেখ্য, গত তিন দিন আগে সাভার পৌর এলাকার রাজাশনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক কারবারি শামীমের আস্তানায় হামলার শিকার হন দেশ টিভি ও এসএ টিভির দুই সাংবাদিক এবং দুই ক্যামেরাপারসন। সন্ত্রাসীদের হামলায় তারা গুরুতর আহত হন। এ ঘটনায় শামীমকে প্রধান আসামি করে ২১ জনের নাম উল্লেখ করে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হলেও এখনো তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*