রবিবার ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:৫৬
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / লিড নিউজ / মানিকগঞ্জের সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার

এশিয়ান বার্তা ডেস্কঃ- মানিকগঞ্জের সিংগাইরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মতি মিয়াকে (৪৪) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করে জানায়, গত ৪ মে শিশুটির মা নিজ স্বামীকে অভিযুক্ত করে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় মঙ্গলবার টাঙ্গাইল জেলার মির্জাপুর থেকে তাকে পাকড়াও করা হয়। । অভিযুক্ত মতি মিয়া উপজেলার মাধবপুর গ্রামের বাসিন্দা পুলিশ জানায়।

মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে ভুক্তভোগীর মাকে বিয়ে করেন মতি মিয়া। গত ১ মে গভীর রাতে নিজ ঘরেই শিশুটির ওপর পৈশাচিক নির্যাতন চালায় সে। ঘটনার পর অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে পরদিন সকালে বিষয়টি জানাজানি হয়। আশঙ্কাজনক অবস্থায় ভুক্তভোগী শিশুকে প্রথমে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে দ্রুত মানিকগঞ্জ জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে। এই জঘন্য অপরাধের সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং স্থানীয় বাসিন্দারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*