সোমবার ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৫১
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
Home / বাংলাদেশ / বরিশাল / আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২ ভাই

আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত ২ ভাই

এশিয়ান বার্তা ডেস্ক:- আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদী উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। নিহত যুবকরা হলেন হেলাল ব্যাপারি ও কামাল ব্যাপারি। তারা পরস্পর সহোদর ছিলেন।

সোমবার (১০ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করে মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের তয়কা গ্রামে দীর্ঘদিন আকন ও হাজি গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এর জেরে সোমবার সন্ধ্যা থেকেই দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের এক পর্যায়ে হেলাল ব্যাপারি ও কামাল ব্যাপারি নামের দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে বরিশালের পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্ব সহকারে দেখছি। এরই মধ্যে ডিবি ও পুলিশের বড় একটি দল ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় যারাই জড়িত থাকুক সবাইকে আইনের আওতায় আনা হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*