সোমবার ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৫৯
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / জাতীয় / দেশের জনগণ ভোট দিতে কখনও ভুল করে না:- পররাষ্ট্রমন্ত্রী

দেশের জনগণ ভোট দিতে কখনও ভুল করে না:- পররাষ্ট্রমন্ত্রী

এশিয়ান বার্তা ডেস্ক:- অবাধ ও সুষ্ঠু  নির্বাচন করতে সরকারের পাশাপাশি সব রাজনৈতিক দল ও জনগণেরও ভূমিকা নিতে হবে জানান পররাষ্ট্রমন্ত্রী ড.এ কে আব্দুল মোমেন। এ দেশের জনগণ খুব সেয়ানা তারা ভোট দিতে কখনও ভুল করে না।

শুক্রবার(১৪ এপ্রিল)সিলেটে জেলা প্রশাসন আয়োজিত মঙ্গল শোভাযাত্রায় অংশ নিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ড.এ কে আব্দুল মোমেন বলেন,নতুন বছর হবে সম্প্রীতির ও সহিষ্ণুতার। কাদা ছোঁড়াছুঁড়ি বন্ধ করে সুন্দর একটি দেশ হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন,সরকার চায় একটা ফ্রি ফেয়ার নির্বাচন। শুধু সরকার চাইলেই হবে না। এখানে সব রাজনৈতিক দল ও জনগণেরও দায়িত্ব রয়েছে।সবার আন্তরিকতা থাকলে সুন্দর একটা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় ড.মোমেন বলেন,এ দেশের জনগণ খুব সেয়ানা, তারা ভোট দিতে কখনও ভুল করে না। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে কড়া নিরাপত্তায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেয় সিলেটের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীরা। এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শ্রুতি সিলেট, আনন্দলোক, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, পাঠশালা, শিল্পকলা একাডেমিসহ বিভিন্ন সংগঠন নানান আয়োজনে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপন করছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*