শনিবার ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৪৫
আপডেট
আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন! রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: কিয়েভে নিহত ৪, আহত চার শতাধিক দেশের ১০ জেলায় তাপপ্রবাহের পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির আভাস কক্সবাজার আদালতে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, আহত ১ ঈদকে সামনে রেখে সীমান্তে চোরাচালান বেড়েছে, কঠোর নজরদারিতে বিজিবি দেশে ৪ মাসে ১১৮ কন্যাশিশু ধর্ষণ ১৭ খুন — শিশু নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ গাছের সঙ্গে বাঁধা দেহ, পাশে পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা ঐতিহাসিক কীর্তি: পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে সিরিজ জিতল বাংলাদেশ
Home / বাংলাদেশ / খুলনা / খুলনা / খুলনা সন্ত্রাসীদের গুলিতে আ.লীগনেতা নিহত

খুলনা সন্ত্রাসীদের গুলিতে আ.লীগনেতা নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:- সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক আওয়ামী লীগনেতা খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনীতে। তিনি দিঘলিয়া থানা আওয়ামী লীগনেতা শেখ আনসার আলী। সম্প্রতি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিনি। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন আততয়ীদের গুলিতে আহত হয়ে পরে মারা গেলে সেই মামলার আসামি ছিলেন এই শেখ আনসার আলী

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,শুক্রবার জুমার নামাজ পড়ে শেখ আনসার আলী বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন খান জানান,শিরোমনির বাইতুল মামুর মসজিদ হতে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাত পরিচয় তিনজন একটি মোটরসাইকেলে করে এসে পিস্তল দিয়ে তাঁর বুকে গুলি করে। সময় সন্ত্রাসীদের আটকাতে গেলে জাহিদ খন্দকার নামে একজন আহত হন। পরে গুলিবিদ্ধ শেখ আনসার আলী পাশের বাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সন্ত্রাসীরা পরে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*