শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৩৪
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / রাজশাহী / রাবি’র ছাত্রলীগনেতা সিট বাণিজ্যের অভিযোগে বহিষ্কার

রাবি’র ছাত্রলীগনেতা সিট বাণিজ্যের অভিযোগে বহিষ্কার

এশিয়ান বার্তা ডেস্ক:- এক শিক্ষার্থীকে মারধর ও হুমকির অভিযোগ ওঠা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি)শাখা ছাত্রলীগের সহসম্পাদক মনিরুল ইসলাম স্বপনকে বহিষ্কার করা হয়েছে। সোমবার (১০ এপ্রিল) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়,ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ জরুরিভাববে এ সিদ্ধান্ত নেয়।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়,সংগঠনবিরোধী শৃঙ্খলা পরিপন্থী অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মো.মনিরুল ইসলামকে বাংলাদেশ ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হলো।

বিশ্ববিদ্যালয়ের হল ও ভুক্তভোগী শিক্ষার্থী সূত্রে জানা যায়,গত ২৬ মার্চ রাবির শহীদ হবিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী ফয়সাল আহম্মেদকে হল ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসম্পাদক মনিরুল ইসলাম স্বপনের বিরুদ্ধে।এ ঘটনায় ওই দিন রাত ১০টায় নগরীর মতিহার থানায় একটি লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী ওই শিক্ষার্থী। লিখিত অভিযোগে ভুক্তভোগী শিক্ষার্থী জানায়,হলে তাঁর কক্ষে ঢুকে মারধর করা হয়েছে এবং হল কি তোর বাপের এই ব্লকে থাকতে হলে টাকা দিতে হবে বলে হুমকি দেন ছাত্রলীগের সহসম্পাদক মনিরুল ইসলাম স্বপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;