শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ১০:৩৩
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / বাংলাদেশ / খুলনা / খুলনা সন্ত্রাসীদের গুলিতে আ.লীগনেতা নিহত

খুলনা সন্ত্রাসীদের গুলিতে আ.লীগনেতা নিহত

এশিয়ান বার্তা ডেস্ক:- সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন এক আওয়ামী লীগনেতা খুলনা মহানগরীর খানজাহান আলী থানার শিরোমনীতে। তিনি দিঘলিয়া থানা আওয়ামী লীগনেতা শেখ আনসার আলী। সম্প্রতি দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে উপনির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন তিনি। ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জাকির হোসেন আততয়ীদের গুলিতে আহত হয়ে পরে মারা গেলে সেই মামলার আসামি ছিলেন এই শেখ আনসার আলী।

প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে,শুক্রবার জুমার নামাজ পড়ে শেখ আনসার আলী বাসায় যাওয়ার পথে সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

খান জাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন খান জানান,শিরোমনির বাইতুল মামুর মসজিদ হতে জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে অজ্ঞাত পরিচয় তিনজন একটি মোটরসাইকেলে করে এসে পিস্তল দিয়ে তাঁর বুকে গুলি করে। এ সময় সন্ত্রাসীদের আটকাতে গেলে জাহিদ খন্দকার নামে একজন আহত হন। পরে গুলিবিদ্ধ শেখ আনসার আলী পাশের বাড়ির সামনে গিয়ে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সন্ত্রাসীরা পরে মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;