মঙ্গলবার ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:২৪
আপডেট
ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার সাভার ১৪তম গ্রেডের কর্মচারীর ‘কোটিপতি’ জীবন!
Home / আন্তর্জাতিক / ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে পুলিশসহ নিহত ৪

ভারতে চলন্ত ট্রেনে নিরাপত্তাকর্মীর গুলিতে পুলিশসহ নিহত ৪

এশিয়ান বার্তা ডেস্ক:- ভারতে চলন্ত ট্রেনে রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) এক নিরাপত্তাকর্মীর গুলিতে পুলিশের সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) চারজন নিহত হয়েছেন।

সোমবার (৩১ জুলাই) সকালে মহারাষ্ট্রের পালঘর রেলওয়ে স্টেশনের কাছে একটি চলমান ট্রেনে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

ডিসিপি উত্তর জিআরপিকে রেলওয়ে সুরক্ষা বাহিনী জানিয়েছে,জয়পুর এক্সপ্রেস ট্রেনের (১২৯৫৬) ভেতরে গুলি চালানোর ঘটনায় এক এএসআইসহ চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্ত ওই আরপিএফ কনস্টেবলের নাম চেতন কুমার চৌধুরী। কর্মকর্তারা বলেন,সোমবার ভোর ৫টার দিকে নিজের স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি চালিয়ে তার এক আরপিএফ সহকর্মী এসকর্ট ডিউটি ইনচার্জ এএসআই টিকা রাম মীনা ও ট্রেনের অন্য তিন যাত্রীকে হত্যা করেন চেতন কুমার। ট্রেনটি জয়পুর থেকে মুম্বাইয়ে যাচ্ছিল। অভিযুক্ত ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়েছে।নিহত টিকা রাম মীনা রাজস্থানের সাওয়াই মাধোপুরের বাসিন্দা। অভিযুক্ত চেতন সিং উত্তর প্রদেশের হাতরাসের বাসিন্দা।

কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, চেতন কুমার তাঁর সিনিয়রকে হত্যা করার পর অন্য একটি বগিতে গিয়ে তিন যাত্রীকে গুলি করে হত্যা করে।

রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন,পালঘর স্টেশন অতিক্রম করার পরে আরপিএফ কনস্টেবল চেতন কুমার চৌধুরী চলন্ত জয়পুর এক্সপ্রেস ট্রেনের ভেতরে গুলি চালায় এবং চারজনকে হত্যা করে। পরে ট্রেনের চেন টেনে দহিসার স্টেশনের কাছে ট্রেন থেকে বেরিয়ে যায়। তবে, সরকারি রেল পুলিশ ও আরপিএফ কর্মকর্তাদের সহায়তায় মীরা রোডে পুলিশের কাছে ধরা পড়েন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*