বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৫
আপডেট
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
Home / রাজনীতি / ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ চলছে

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ চলছে

এশিয়ান বার্তা ডেস্ক:-  সোমবার(৩১-জুলাই) বিকেল তিনটার দিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসমাবেশ আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। গত রোববার (২৯ জুলাই) ঢাকার প্রবেশপথে বিএনপি ঘোষিত ‘অবস্থান কর্মসূচিতে পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের যৌথ আক্রমণ, হামলা, নির্যাতন ও পাইকারি হারে গ্রেপ্তারের প্রতিবাদে এই জনসমাবেশ করছে বিএনপি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ জনসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব তারভীর আহমেদ রবিনের সঞ্চালনায় এ জনসমাবেশর প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাবেশ থেকে একদফা দাবিতে চলমান আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি।এদিকে সমাবেশ অংশ নিতে দুপুর দুইটা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তাদেরকে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

এদিকে-সতর্ক অবস্থানে পুলিশ:- এর মধ্যে মৎস্য ভবন এলাকায় পুলিশের কয়েকটি সাঁজোয়া যান দেখা গেছে। জনসমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সমাবেশকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। উদ্যানের আশপাশ এলাকার বিভিন্ন পয়েন্টে পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মৎস্য ভবন এলাকা, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন, শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পুলিশের অবস্থান লক্ষ করা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*