বুধবার ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২৪
আপডেট
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকেছি: প্রধানমন্ত্রী বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর
Home / অন্যান্য / সাভারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

সাভারে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার করে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা

এশিয়ান বার্তা ডেস্ক:- সাভার থেকে প্রকাশিত দৈনিক ফুলকি পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার অভিযোগে পত্রিকার সম্পাদক নাজমুস সাকিবসহ দুই সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা।

শনিবার (২৯ জুলাই) সকালে সাভার মডেল থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলার আসামি নাজমুস সাকিব সাভার প্রেসক্লাবের সাবেক সভাপতি অপর আসামি ইমদাদুল হক দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার সাভার সংবাদদাতা। সাভারের বিরুলিয়ার শ্যামপুরের বাসিন্দা শাহীনুর ইসলাম ওরফে ধ্রুব নয়ন বাদী হয়ে মামলাটি করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৭ জুলাই দৈনিক ফুলকি পত্রিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে ‘অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী’ শিরোনামে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন একটি সংবাদ প্রকাশ করা হয়। গণমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ন এবং রাজনৈতিক পরিস্থিতিকে উসকে দেওয়ার উদ্দেশ্যে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়েছে। এ জন্য মামলাটি করেন বলে বাদী উল্লেখ করেছেন।

এ ব্যাপরে নাজমুস সাকিব বলেন, দৈনিক ফুলকি পত্রিকায় গত ২৭ জুলাই ‘অবশেষে পদত্যাগ করছেন এশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। ভুলবশত প্রতিবেদনে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর ছবির পরিবর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রকাশিত হয়েছে। এ ঘটনার পরদিন ২৮ জুলাই দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়ে পত্রিকায় সংশোধনী খবর প্রকাশ করা হয়েছে।

মামলার অপর আসামি ইমদাদুল হক বলেন, আমি একসময় দৈনিক ফুলকি পত্রিকায় কর্মরত ছিলাম। গত কয়েক বছর ধরে অন্য পত্রিকার সাভার প্রতিনিধি হিসেবে কাজ করছি। ফুলকি পত্রিকা কিংবা তাদের কোনও কাজের সঙ্গে আমার সংশ্লিষ্টতা নেই।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করায় মামলাটি রেকর্ড করা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করে ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*