বুধবার ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৩:২২
আপডেট
কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাভার থানা ছাত্রদলের সম্পাদক সামির বহিষ্কার
Home / বাণিজ্য / কাঁচাবাজার / জ্বালানি তেল চীনসহ পাঁচ দেশ থেকে আমদানির সিদ্ধান্ত

জ্বালানি তেল চীনসহ পাঁচ দেশ থেকে আমদানির সিদ্ধান্ত

এশিয়ান বার্তা ডেস্ক:- পরিশোধিত জ্বালানি তেল চীনসহ পাঁচ দেশ থেকে কিনবে সরকার। ১২ হাজার ৮৫১ কোটি টাকায় এসব দেশ থেকে মোট ১৬ লাখ ৮০ হাজার টন জ্বালানি তেল আমদানি করা হবে।

বুধবার (২৬ জুলাই ) বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) মাধ্যমে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ভার্চুয়ালভাবে হওয়া বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ খান সাংবাদিকদের এসব তথ্য জানান। চীন ছাড়া অন্য যেসব দেশ থেকে জ্বালানি তেল কেনা হবে সেগুলো হলো– থাইল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। পাঁচ দেশের ছয়টি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে জ্বালানি তেল কেনা হবে। সরকারের এই প্রস্তাব অনুমোদিত হয়েছে ২০২৩ সালের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য।

সাঈদ মাহমুদ খান বলেন, বৈঠকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের মাধ্যমে এলএনজি সংক্রান্ত কার্যক্রমে সহায়তাবিষয়ক প্রস্তাব অনুমোদিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*