শুক্রবার ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:৩৯
আপডেট
ডিবি (উত্তর) অভিযানে গত এক মাসে ১০৮ গ্রেপ্তার, জব্দ প্রায় ৭৭ লাখ টাকার মাদক কলকাতার হোটেলে আগুনে নিহতদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত ডিবি (উত্তর) বিশেষ অভিযানে ইয়াবা ও ফেন্সিডিলসহ ৬ জন গ্রেপ্তার ডিবির বিরুদ্ধে ঘুষ দাবি ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ, তদন্তের আশ্বাস ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার ছয় মাসে ডিবির (উত্তর) বিশেষ অভিযানে ৬০৩ গ্রেপ্তার, জব্দ কোটি টাকার মাদক, অস্ত্র ও যানবাহন ডিবির পৃথক অভিযানে ডাকাত চক্রের ৯ সদস্যসহ ১৪ জন গ্রেপ্তার, ইয়াবা ও দুটি গাড়ি জব্দ আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্তে জমি বৈধ দাবি, কালবেলার প্রতিবেদন প্রত্যাখ্যান সানভিউ টাওয়ার্সের আশার দুই বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ
;
Home / অন্যান্য / আশুলিয়ায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

আশুলিয়ায় সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা, মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু

এশিয়ান বার্তা ডেস্ক:-  আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।

রোববার (২৩ জুলাই) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ  ও বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে আল মামুন । তারা আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করতেন।

সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এসময় এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে  সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

;