মঙ্গলবার ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:৩৮
আপডেট
বহিষ্কারাদেশ প্রত্যাহারে রিয়াদের দৌড়ঝাঁপ; ফতুল্লায় আতঙ্কে ব্যবসায়ীরা ফেনীর মহিপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা তারেক রহমান :- গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য গুরুত্বপূর্ণ শাহবাগে প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের টিয়ারশেল নিক্ষেপ,আহত ১০ পানি খাওয়ার অজুহাতে ঘরে ঢুকে গৃহবধূকে বেঁধে স্বর্ণালংকার লুট, আটক তরুন-তরুনি আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে বলে মন্তব্য করেছেন ; নাহিদ ইসলাম দেশের ১৮ অঞ্চলে রাতের মধ্যেই হতে পারে ‘ঝড়’ ড. ইউনূসের পাশে দাঁড়াতে দেশে ফিরছেন পিনাকী-ইলিয়াস-কনক ভুয়া প্রেস বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর ইউক্রেন - রাশিয়া যুদ্ধ: কিভাবে যুদ্ধবিরতি কার্যকর করা হতে পারে !
Home / অন্যান্য / সাভারে নিয়মনীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ, হুমকির মুখে এলাকাবাসী

সাভারে নিয়মনীতির তোয়াক্কা না করে ভবন নির্মাণ, হুমকির মুখে এলাকাবাসী

এশিয়ান বার্তা ডেস্ক:- সাভার পৌরসভার উলাইল এলাকার কর্ণপাড়ায় নিয়মনীতির তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আহম্মদ আলীর ছেলে এহসানউল্লাহ’র বিরুদ্ধে। এতে এলাকার অন্তত ৩০টি পরিবারের ভবন ও একমাত্র চলাচলের রাস্তা হুমকির মুখে পড়েছে। বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিলেও কোন সুরাহা মিলছে না।

সোমবার (২৪ জুলাই) দুপুরে সাংবাদিকদের এসব অভিযোগ করেন ভুক্তভোগীর প্রতিবেশী পরিবারের সদস্যরা। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ নজরুল। ভুক্তভোগী মোহাম্মদ নজরুল বলেন, অনেক কষ্ট করে জমি ক্রয় করেছি। পৌরসভার সকল নিয়মনীতি অনুযায়ী সুন্দর সুশৃঙ্খল পরিবেশে স্বপ্নের বাড়ি বানাবো। কিন্তু প্রতিবেশি এহসানউল্লাহ তার জমির সীমানা ঘেঁষে রাজউক নকশা অনুমোদন ছাড়াই চলমান রাস্থার উপর বারান্দা বাড়িয়ে ভবন নির্মাণ করছেন। এই ভবন নির্মাণে পৌরসভার নিয়ম অনুযায়ী চারিদিকে ৩ ফুট করে চারপাশে জমি ফাঁকা রেখে ভবন নির্মাণ করার বিধান থাকলেও, ভবন মালিক এহসানউল্লাহ তা মানছেন না। পৌরসভার নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে, বিল্ডিং কোড না মেনে অবৈধ ও নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণ করছেন। তিনি বলেন, ওই ভবন নির্মাণের কারণে প্রতিবেশিদরে ঝুঁকিপূর্ন হয়ে পড়েছে বসবাস। ওই ভবনের পানি ও পয়ো নিষ্কাশনের পাইপ আমাদের জমির উপর দিয়ে এবং বৃষ্টির পানি, ভবনের ছাদের পানি ও কার্ণিশের সমস্ত পানি আমার জমির উপর পড়ে ভবনের ক্ষতি সাধন করছে। ভবন মালিক এহসানউল্লাহকে বারবার বলা হলেও তিনি কারো কথা শুনছেন না।

ভুক্তভোগী আব্দুল খালেক বলেন, এ বিষয়ে সাভার পৌরসভা মেয়রের কাছে লিখিত অভিযোগ করে সমস্যার সমাধান হয়নি বরং অভিযোগ দেওয়ার কারণে নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের মালিক এহসানউল্লাহ আমাদের প্রায়শই প্রাননাশের হুমকি দিচ্ছেন।

ভুক্তভোগী মোহাম্মদ জসিম বলেন, আমাদের ৩০টি পরিবারের ক্ষতিগ্রস্থ ভবন ও চলাচলের রাস্তা ক্ষতিগ্রস্ত এবং নিয়ম বহির্ভূতভাবে ভবন নির্মাণের কাজ বন্ধ ও ভবন মালিক এহসানইল্রাহ বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ করছি। ওই অবৈধ ভবনের নির্মাণ কাজ বন্ধ করার জন্য লিখিত এবং মৌখিকভাবে বারংবার সাভার পৌরসভা, সাভার উপজেলা নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, স্থানীয় সরকার বিভাগ সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেও আমরা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। কেউই সমস্যা সমাধানে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।

এ বিষয়ে অভিযুক্ত এহসানউল্লাহ সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, চলমান রাস্তার উপর নির্মিত ভবনের বাড়তি অংশ বারান্দা ভেঙ্গে দিবেন। তবে কবে ভেঙ্গে দিবে জানতে চাইলে, তিনি বলেন সময় হলে দেখো যাবে।

ভুক্তভোগী পরিবারবর্গ ও এলাকাবাসীর দাবি, যখন ভবন নির্মাণ করেন তখনই আমরা বিষয়টি বলি যে আপনারা নিয়ম মেনে ভবন নির্মান করুন। আমাদের একটাই দাবি জায়গা মেপে তাদের জায়গাতে ভবন নির্মাণ করুক আমাদের কোন আপত্তি নেই। কিন্তু অনিয়ম করে এলাকাবাসীদের ক্ষতি করা যাবে না। ইমারত নির্মাণ আইন অনুযায়ী ভবন নির্মাণ করতে হবে। এ ব্যাপারে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*