
এশিয়ান বার্তা ডেস্ক:- আশুলিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।
রোববার (২৩ জুলাই) রাতে ঢাকা-আরিচা মহাসড়কের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- টাঙ্গাইলের নাগরপুর থানার পাইসানা গ্রামের শহীদুল শাহের ছেলে সৈয়দ এনামুল শাহ ও বরিশাল জেলার হিজলা থানার নিজাম উদ্দিনের ছেলে আল মামুন । তারা আশুলিয়ার জিরানী এলাকায় বসবাস করতেন।
সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন তারা। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। এসময় এনামুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
Asian Barta